ক্রীড়া ও লাইফস্টাইল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির শেয়ারে বিনিয়োগ প্রায় দ্বিগুণ করেছেন মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। প্রায় ৩০ লাখ ডলারের বিনিময়ে নাইকির ৫০ হাজার শেয়ার কিনেছেন তিনি। প্রতি শেয়ারের দাম ৫৮ ডলার ৯৭ সেন্ট। ২২ ডিসেম্বর পর্যন্ত টিম কুকের নাইকির মোট শেয়ার ছিল প্রায় ১ লাখ ৫ হাজার। এ খবর প্রকাশের পর গত বুধবার কোম্পানিটির শেয়ারদর বেড়ে যায় ৪ দশমিক ৬ শতাংশ। খবর ও ছবি রয়টার্স