পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের অন্যতম মনোনীত পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী ব্যাংকের ১২ লাখ ১৮ হাজার ৭০০ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে এসব শেয়ার কিনবেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০৩ সালে তালিকাভুক্ত এমটিবির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮১২ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭৭৯ কোটি ৯ লাখ টাকা। ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৮১ কোটি ২৪ লাখ ৯৫ হাজার ৬৬০টি। এর মধ্যে ৬০ দশমিক শূন্য ৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৯৯ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৪ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে আজ এমটিবি শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৯ টাকা ২০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৭ টাকা ৯০ পয়সা ও ২৪ টাকা ২০ পয়সা।










