ব্যাংক এশিয়া লিমিটেড সম্প্রতি সিমপাইসার মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান কমার্স প্লেক্স লিমিটেডের সঙ্গে একটি রেমিট্যান্স পরিষেবা চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি (চলতি দায়িত্ব) শাফিউজ্জামানের উপস্থিতিতে ডিএমডি এসএম ইকবাল হোছাইন এবং কমার্স প্লেক্স লিমিটেডের সিইও ইয়াসির পাশা চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের এএমডি এএনএম মাহফুজ, হেড অব গ্রুপ ট্রেজারি আরিকুল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।
কমার্স প্লেক্সের সঙ্গে রেমিট্যান্স সেবা চুক্তি স্বাক্ষর ব্যাংক এশিয়ার
ব্যাংক এশিয়া লিমিটেড সম্প্রতি সিমপাইসার মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান কমার্স প্লেক্স লিমিটেডের সঙ্গে একটি রেমিট্যান্স পরিষেবা চুক্তি স্বাক্ষর করেছে।









