বীমা দাবি পরিশোধে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডকে পুরস্কারে ভূষিত করা হয়। এ পুরস্কার প্রাপ্তি উপলক্ষে সম্প্রতি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারপারসন শেখ কবির হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মো. দলিল উদ্দিন ও মো. নজরুল ইসলাম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ কে আজাদ, শামসুল আলামিন গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন, শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।