ইন্দোনেশিয়া অক্টোবরে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম হাই-স্পিড রেল পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। ইন্দোনেশিয়-চীনা কনসোর্টিয়াম প্রকল্পটি অতিরিক্ত সুরক্ষাজনিত পরীক্ষা-নিরীক্ষা করার জন্য উদ্বোধনের পরিকল্পনা আগস্ট থেকে অক্টোবরে পরিবর্তন করেছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো সেপ্টেম্বরে জাকার্তা বান্ডুং হাই-স্পিড রেলের পরীক্ষামূলক যাত্রায় অংশ নিতে চেয়েছেন। প্রায় ১৪০ কিলোমিটার বিস্তৃত হাই-স্পিড রেলওয়েটি জাকার্তার সঙ্গে বান্ডুংকে সংযুক্ত করবে, যা প্রতি ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতিতে চলবে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ হিসেবে প্রকল্পের নির্মাণকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মূল পরিকল্পনায় ২০১৮ সালের মধ্যে জাকার্তা থেকে বান্দুং রেললাইনটি চালু করার কথা ছিল। হাই-স্পিড রেল পরিষেবা তৈরিতে বিলম্বের অন্যতম কারণ ছিল জমি অধিগ্রহণে অসুবিধা। প্রকল্পের মোট ব্যয় প্রাথমিক ৫৫০ কোটি ডলারের পূর্বানুমানকে ছাড়িয়ে গেছে। নিরাপত্তার কারণে রেলওয়েটির কাজ দীর্ঘায়িত হলেও ইন্দোনেশিয়ার রাজনৈতিক রূপান্তরের সময় একে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। নিক্কেই এশিয়া