মধুমতি ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ১২২তম সভা গতকাল অনুষ্ঠিত হয়। জুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। উপস্থিত ছিলেন কমিটির সদস্য শারমীন গ্রুপের এমডি মোহাম্মদ ইসমাইল হোসেন, লা-বীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ূন কবির বাবলু এবং মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম।