চলতি বছরের মে মাসে কানাডার ভোক্তা মূল্য সূচক গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৩ শতাংশ বাড়তে পারে। ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চলতি সপ্তাহে প্রকাশিতব্য স্ট্যাটিসটিকস কানাডার উপাত্তে যদি সে আশঙ্কা সত্য প্রমাণিত হয়, তাহলে দেশটির মূল্যস্ফীতি হবে ১৯৮৩-পরবর্তী সর্বোচ্চ। গত এপ্রিলে কানাডার মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৮ শতাংশ, যা তিন দশকের সর্বোচ্চে।—হিন্দুস্তান টাইমস