সমালোচনা পিছু ছাড়ছে না ইলোন মাস্কের। তার কোম্পানি টেসলা যে সাইবারট্রাক বাজারে এনেছে, তা নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে দাম এবং আকার নিয়ে সমালোচনা হচ্ছে। এর আগে ইলোন মাস্ক যে দামের কথা বলেছিলেন, এখন তার চেয়ে ৫০ শতাংশ বেশি দাম চাওয়া হচ্ছে। অনেকে এটাকে এসইউভির (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) সঙ্গে তুলনা করছেন। এছাড়া এটি নির্ধারিত সময়ের দুই বছর পরে বাজারে আনা হয়েছে। গাড়িটির একজন গ্রাহক জানান, সাইবারট্রাকটি অনেকটা টেসলার মডেল এক্স এসইউভির মতো। এর দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৯৯০ ডলার। রয়টার্স