ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে এনআরবি ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে একটি অনুষ্ঠানে এ বরাদ্দ দেয়া হয়। অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের উপমহাব্যবস্থাপক হাসনাইন বারী, এনআরবি ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলদার, ডিএসইর লিস্টিং ডিপার্টমেন্টের হেড ও সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলামসহ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোম্পানির বিনিয়োগকারীদের জন্য মোট ১০০ কোটি টাকার বিপরীতে ৩৬০ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৩ দশমিক ৬১ গুণ বেশি। প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে নিবাসী বাংলাদেশী বিনিয়োগকারীরা ২৫৫টি এবং অনিবাসী বাংলাদেশী বিনিয়োগকারীরা ২০৯টি শেয়ার বরাদ্দ পেয়েছেন। —বিজ্ঞপ্তি
প্রো-রাটা ভিত্তিতে এনআরবি ব্যাংকের আইপিওর শেয়ার বরাদ্দ
ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে এনআরবি ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার ডিএসই










