চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা সম্প্রতি চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি প্রফেসর ড. সুজিত কুমার দত্তের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওই বিভাগের প্রফেসর এবং অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. কামাল উদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম ও সহকারী অধ্যাপক ফারিহা জেসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান ও আফরিন। —বিজ্ঞপ্তি