বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি) ও পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। মঙ্গলবার ( ১৯ মে) রাজধানী ঢাকার একটি মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ডা. আশরাফী আহমদ। আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডা. নাসির আহমেদ, পরিচালক, এমসিএইচ-সার্ভিসেস ইউনিট মো. তছলিম উদ্দিন খান, পরিচালক, আইইএম ইউনিট, সাবিনা পারভীন, পরিচালক, পরিকল্পনা ইউনিট। অনলাইনে যুক্ত ছিলেন আইপিপিএফ এর পূর্ব ও দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক মিজ তমোকো ফুকুদা এবং উপস্থিত ছিলেন পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ। এ
সমঝোতার মাধ্যমে বাংলাদেশে সমতাভিত্তিক ও উচ্চমানসম্পন্ন যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা জোরদার করা হবে, যেখানে কিশোর-কিশোরী এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হবে।- বিজ্ঞপ্তি










