বিশ্বজুড়ে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার। এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ভার্চুয়াল এ মুদ্রায় আগ্রহ দেখাচ্ছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কিছু স্টোরে ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট গ্রহণ শুরু করবে গুচি। ইতালীয় বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডটির গ্রাহকরা বিটকয়েন, ইথেরিয়াম ও লাইটকয়েনসহ বেশ কয়েকটি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন। চলতি মাসের শেষ দিকে লস অ্যাঞ্জেলেসের রোডিও ড্রাইভ ও নিউইয়র্কের উস্টার স্ট্রিটসহ বেশকিছু ফ্ল্যাগশিপ আউটলেটে এ পরিষেবা চালু করা হবে। এ সিদ্ধান্তের মাধ্যমে ভার্চুয়াল মুদ্রা গ্রহণ করা বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের কাতারে জায়গা করে নিয়েছে ফরাসি প্রতিষ্ঠান কেরিংয়ের মালিকানাধীন গুচি। বিবিসি
ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট গ্রহণ করবে গুচির মার্কিন স্টোর
বিশ্বজুড়ে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার। এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ভার্চুয়াল এ মুদ্রায় আগ্রহ দেখাচ্ছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কিছু স্টোরে ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট গ্রহণ শুরু করবে গুচি।










