গতকাল বিএইচবিএফসি সদর দপ্তর প্রাঙ্গণে নিজস্ব শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএইচবিএফসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এএসএম আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান ও উপব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলম সরদার সর্বস্তরের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকরা এবং ঢাকা সিটির জোনাল ও শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সদর দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ের অফিসগুলো স্থানীয় পর্যায়ে একইভাবে দিবসটি পালন করে। —বিজ্ঞপ্তি
বিএইচবিএফসির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)।










