রাজবাড়ীর কালুখালী উপজেলায় কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে রূপালী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি স্থানীয় রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (আরএসইউএফ) ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক দেবাশীষ সরকার। বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ডিএমডি মো. হারুনুর রশীদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ফরিদপুর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. আবুল হাসান।
এ সময় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুল বারাকাত, ফরিদপুর অঞ্চলের জোনাল ম্যানেজার মো. শাহজাহান শরীফ, আরএসইউএফের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, কালুখালী উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ ও ব্যাংকের শাখা ব্যবস্থাপক প্রণব বিশ্বাস উপস্থিত ছিলেন।










