আইপিডিসি ফাইন্যান্সের কার্ডবিহীন ইএমআই সেবা আইপিডিসি ইজি এবং ইউনিয়ন গ্রুপ অব কোম্পানি লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি অনুযায়ী আইপিডিসি ইজির গ্রাহকরা ওয়াচেস ওয়ার্ল্ড লিমিটেড এবং ইউনিয়ন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড থেকে পণ্য বা সেবা ক্রয়ে ১২ মাস পর্যন্ত ইন্টারেস্ট ছাড়া ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। চুক্তি স্বাক্ষরকালে আইপিডিসি ইজির হেড অব ইজি ফারজানা শারমিন খান; হেড অব সেলস অ্যান্ড পার্টনারশিপ হাসান শরিফুল ইসলাম এবং ইউনিয়ন লিমিটেডের পরিচালক আলভী রানা, ইউনিয়ন টেক পার্ক লিমিটেডের বিজনেস হেড সরদার শওকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।