চলতি বছরে ফেডারেল রিজার্ভ (ফেড) আরো তিনবার সুদহার বাড়াতে পারে। গোল্ডম্যান স্যাকস এক পূর্বাভাসে এ তথ্য জানায়। বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয় প্রকাশিত উপাত্তে দেখা গেছে, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ছিল সাত মাসের সর্বোচ্চে। ফেব্রুয়ারির শুরুতে ফেড যে সুদহার বাড়িয়েছে তা যথেষ্ট বলে মনে করছে না গোল্ডম্যান স্যাকস। ২০২৩ সালে আরো তিনবার সুদহার বৃদ্ধির পূর্বাভাস ওয়াল স্ট্রিটভিত্তিক ব্যাংকটির। —রয়টার্স