দেশে নারীর ক্ষমতায়ন, জীবনমান উন্নয়ন ও তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশন এবং এবি ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে জয়িতা ফাউন্ডেশনে নিবন্ধিত নারী উদ্যোক্তা ও উদ্যোক্তা সমিতির অনুকূলে জয়িতা ফাউন্ডেশনের রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ডের আওতায় এবি ব্যাংক ঋণ দেবে। জয়িতা ফাউন্ডেশনের এমডি আফরোজা খান এবং এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি তারিক আফজাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। —বিজ্ঞপ্তি