ড্যাফোডিল গ্রুপ চলতি বছর থেকে তাদের নিট আয়ের এক-তৃতীয়াংশ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকার সাভারে ড্যাফোডিল স্মার্ট সিটিতে গতকাল আয়োজিত ‘ড্যাফোডিল ফ্যামিলি ডে ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। এ সময় গ্রুপের বিভিন্ন কনসার্নের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি ড্যাফোডিল পরিবারের সাড়ে ছয় হাজারের বেশি সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপে দুই থেকে তিন দশকের বেশি সময় ধরে কর্মরত ৯২ জন কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ সম্মাননা দেয়া হয়। —বিজ্ঞপ্তি
নিট আয়ের এক-তৃতীয়াংশ জনকল্যাণে ব্যয়ের ঘোষণা ড্যাফোডিল গ্রুপের
ড্যাফোডিল গ্রুপ চলতি বছর থেকে তাদের নিট আয়ের এক-তৃতীয়াংশ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে।









