শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. নন্দলাল বীরাসিংহে সম্প্রতি কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির বাংলাদেশ কার্যালয় পরিদর্শন করেন। বাংলাদেশ অপারেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিথ মিওয়ানাগে এবং ব্যবস্থাপনা কমিটির অন্য সদস্যরা এ সময় তাকে স্বাগত জানান। নাজিথ মিওয়ানাগে বলেন, ‘কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. নন্দলাল বীরাসিংহেকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছে। তার এ উপস্থিতি বাংলাদেশে ব্যাংকটির ২০ বছর পূর্তি উদযাপনের মুহূর্তকে আরো অর্থবহ করে তুলেছে। —বিজ্ঞপ্তি
কমার্শিয়াল ব্যাংক অব সিলনের বাংলাদেশে কার্যালয় পরিদর্শন করলেন শ্রীলংকার গভর্নর
শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. নন্দলাল বীরাসিংহে সম্প্রতি কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির বাংলাদেশ কার্যালয় পরিদর্শন করেন।









