দেশের শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে ওয়ান ব্যাংক। গণভবনে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বলের নমুনা হস্তান্তর করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ এবং পরিচালক অনন্যা দাশগুপ্ত।