নগরীর একটি হোটেলে সম্প্রতি এ সভার আয়োজন করা হয়। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি ছিলেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জোন হাবের চেয়ারম্যান শরীয়ত উল্লাহ্ শহীদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চট্টগ্রাম সেন্ট্রাল রিজিওনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছালামত উল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন হজ এজেন্সির মালিক এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।










