বাইন্যান্সের প্রধান নির্বাহী চাংপং চাও পদত্যাগ করেছেন। মানি লন্ডারিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নেন। তিনি এক্সে (টুইটার) দেয়া একটি পোস্টে বলেন, ‘আমি ভুল করেছি। সে দায় অবশ্যই আমাকে নিতে হবে। এটি আমাদের প্রতিষ্ঠান বাইন্যান্স ও আমার জন্য সেরা সিদ্ধান্ত।’ কেম্যান আইল্যান্ডের বিচার বিভাগ জানায়, বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো-এক্সচেঞ্জ বাইন্যান্সকে ৩৩০ কোটি ডলার জরিমানা ও সম্পদ বাজেয়াপ্ত করা হবে। বিবিসি