ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও বসুন্ধরা গ্রুপের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। সম্প্রতি ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ঢাকায় বসুন্ধরা গ্রুপ করপোরেট হেড অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবির দুই উপব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান ও আলমগীর কবির, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান, এফভিপি ও ন্যাশনাল সেলস বিভাগের প্রধান মোহাম্মদ সাজেদুল হক মৃধা এবং বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এফসিএ, চিফ অপারেটিং অফিসার (ব্যাংকিং) শওকত আবকার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ কামরুল হাসান, বসুন্ধরা গ্রুপের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন ইমরান বিন ফেরদৌসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি