শিক্ষকদের যথাযথ সম্মান রক্ষা ও তাদের অবদানকে স্মরণের মাধ্যমে মাইলস্টোন কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। শোভাযাত্রাপূর্বক বিশেষ আলোচনা সভায় অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। তাদের নিঃস্বার্থ পরিশ্রমে আলোকিত ও সুন্দর হয় আমাদের পৃথিবী।’
মাইলস্টোন কলেজে শিক্ষক দিবস পালিত
শিক্ষকদের যথাযথ সম্মান রক্ষা ও তাদের অবদানকে স্মরণের মাধ্যমে মাইলস্টোন কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।










