লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি গ্রাহকদের ডিপোজিট, লোন ও ক্রেডিট কার্ড বিল পেমেন্টের জন্য পেস্মার্ট নামে কিউআর পেমেন্ট চালু করেছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম, এসএসএল ওয়্যারলেসের চিফ অপারেটিং অফিসার ইফতেখার ইসহাক, লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব আইসিটি শেখ মোহাম্মদ ফুয়াদ, হেড অব রিটেইল লায়াবিলিটি খন্দকার জাকারিয়া, হেড অব কার্ডস (ভারপ্রাপ্ত) মো. তৌফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সেবা লংকাবাংলা ফাইন্যান্স ও এসএসএলকমার্জের একটি যৌথ উদ্যোগ।









