ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় রেমিট্যান্স লাউঞ্জ চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা আরো উন্নত ও দ্রুত রেমিট্যান্স সেবা গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে ব্যাংকের সব শাখায় রেমিট্যান্স লাউঞ্জ চালু করা হবে। গতকাল ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এ লাউঞ্জের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ডিএমডি কাজী মো. রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব-এ-আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
শাখা পর্যায়ে রেমিট্যান্স লাউঞ্জ চালু করল ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় রেমিট্যান্স লাউঞ্জ চালু করা হয়েছে।










