পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২১ শতাংশের বেশি কমেছে। এর মাধ্যমে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহের শুরুতে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ছিল  ৮৪৩ টাকা ৬০ পয়সা। সপ্তাহ শেষে যা দাঁড়িয়েছে ৬৬২ টাকা ৪০ পয়সায়।