রূপায়ণ গ্রুপের বোর্ড অব ডিরেক্টরস গতকাল তাকে এ পদে পদায়ন করে।

রূপায়ণ গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাব্বির হোসেন খান রূপায়ণ হোটেল অ্যান্ড রিসোর্টের সিইও হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ডরিন ডেভেলপমেন্টস লিমিটেডে সিইও হিসেবে এবং কনকর্ড গ্রুপ ও র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেডে উচ্চ পদে কাজ করেছেন।

দেশের আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্মাণ, সেলস অ্যান্ড মার্কেটিং, কাস্টমার সার্ভিসসহ ব্যবস্থাপনা পরিচালনায় সাব্বির হোসেন খানের রয়েছে ৩২ বছরের অভিজ্ঞতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।