জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে জনতা ব্যাংক। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এসএম মাহফুজুর রহমান, এমডি ও সিইও মো. আব্দুল জব্বার, পরিচালক অজিত কুমার পাল, কেএম সামছুল আলম, মো. আব্দুল মজিদ ও মোহাম্মদ আসাদ উল্লাহ ব্যাংকের পক্ষ থেকে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।