পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠিয়েছে। কোম্পানি দুটি হলো প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানি দুটি।

প্রিমিয়ার সিমেন্ট: ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল প্রিমিয়ার সিমেন্টের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৫ পয়সা। ৩০ জুন, ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৯ টাকা ৮৩ পয়সা।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল ইউনাইটেড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের আয় ছিল ২ টাকা ৪ পয়সা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ৪৫ পয়সায়।