বাইসাইকেল ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়। এ জনপ্রিয়তাকে পর্যটন খাতে কাজে লাগাতে চাচ্ছে জাপান। উদ্দেশ্য বিদেশ থেকে আরো বেশি পর্যটককে প্রলুব্ধ করা। পর্যটকরা বাইসাইকেল চালিয়ে বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাইসাইকেল প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে পরিবেশবান্ধব পর্যটনের নতুন সম্ভাবনা দেখছে দেশটি। এর মাধ্যমে মূলত দেশটি বিদেশী পর্যটকদের মনোযোগ আকর্ষণ করতে চাইছে। কারণ মহামারীর পর ভ্রমণকারীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ সংখ্যা মহামারীর আগের পর্যায়ে নিয়ে যেতে চায় দেশটি। সম্প্রতি একটি বাইসাইকেল প্রতিযোগিতা দেখতে ৮৮ হাজার ৩০০ দর্শক উপস্থিত হয়েছিল। ইউটিউবে এর ভিডিও দেখা হয়েছে ২ লাখ ৫০ হাজার বার। ২০২৪ ও ২০২৫ সালেও এ ধরনের আয়োজনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। নিক্কেই এশিয়া
জাপানে বাইসাইকেল পর্যটন
বাইসাইকেল ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়। এ জনপ্রিয়তাকে পর্যটন খাতে কাজে লাগাতে চাচ্ছে জাপান।










