কভিড-১৯-এ বিশ্বের সব দেশের উড়োজাহাজ সংস্থা লোকসানের মুখোমুখি হয়েছে। এ থেকে বাদ যায়নি জার্মান উড়োজাহাজ সংস্থা লুফথানসাও। বর্তমানে ক্ষতির মধ্য দিয়ে গেলেও আগামী বছর কভিড-পূর্ববর্তী স্তরে ফিরতে পারবে বলে প্রত্যাশা করছে দেশটির বৃহত্তম উড়োজাহাজ সংস্থাটি। খবর রয়টার্স।

কর্মী সংকট ও কভিড-১৯ বিধিনিষেধে সম্প্রতি অনেক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় লুফথানসা। চলতি গ্রীষ্মে স্বল্প পরিমাণে হলেও উন্নতি করা বেশ কঠিন বলে মনে করেন লুফথানসার পরিচালনা পর্ষদ সদস্য ডেটলেফ কাইজার। তিনি বলেন, কভিডে শুধু জার্মানি নয়, বিশ্বের সব উড়োজাহাজ সংস্থা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে এ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় ফ্লাইট সংখ্যা কমানো।