ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিপণন বা বাজারজাতের আদ্যোপান্ত নিয়ে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হলো ‘ফিউচার অব মার্কেটিং’ শীর্ষক তিন পর্বের টক। সিআইইউর ইনডেপেনডেন্ট মার্কেটিং ক্লাব (আইএমসি) সম্প্রতি নগরের জামাল খান ক্যাম্পাসের বিজনেস অনুষদে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম দিনের আলোচনায় ছিলেন ব্ল্যানবিন ক্রিয়েটিভসের প্রতিষ্ঠাতা সারাফাত সিদ্দিক রাহেদ, দ্বিতীয় দিনে ছিলেন ঢাকার ডিজি ফিক্সের প্রতিষ্ঠাতা ইমতিনান আকতার খান ও চকমেট ইভেন্টসের প্রতিষ্ঠাতা মো. আমিনুর রহমান। শেষ দিন ছিলেন সিক্সকালচার প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ রাইটার ফাতিন ইসলাম। এ সময় তারা কপিরাইটিং, বিষয়বস্তু তৈরি এবং বিপণনের নানা বিষয় তুলে ধরেন। তাদের আলোচনায় ই-কমার্স, এআই, কপিরাইটিং, ওয়েবসাইট মার্কেটিং, বিজ্ঞাপনসহ ডিজিটাল মার্কেটিংয়ের একাধিক বিষয় উঠে আসে।