সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৩ গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও বোর্ডের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক। ব্যাংকের এমডি ও সিইও হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের ডিভিশন-১-এর পরিচালক আরিফ হোসেন খান এবং ডিভিশন-২-এর পরিচালক মো. জবদুল ইসলাম।