২০২৩ সালে দুই দশকের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রে গৃহবীমা প্রতিষ্ঠানগুলো। এ সময় প্রিমিয়াম ও বীমা দাবি পরিশোধে ব্যাপক ব্যবধানের কারণে লোকসান হয়েছে ১ হাজার ৫২০ কোটি ডলার, যা ২০২২ সালের লোকসানের তুলনায় প্রায় দ্বিগুণ। ঘনঘন প্রাকৃতিক বিপর্যয় ও মূল্যস্ফীতির কারণের পণ্যের দাম বৃদ্ধি এবং দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসের হার বাড়ায় ক্ষতির মুখে পড়েছে কোম্পানিগুলো। বিশেষজ্ঞরা বলছেন, শিগগিরই গৃহবীমা লাভজনক হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন না তারা। খবর ও ছবি রয়টার্স
মার্কিন গৃহবীমা খাতে রেকর্ড লোকসান
২০২৩ সালে দুই দশকের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রে গৃহবীমা প্রতিষ্ঠানগুলো।










