আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৩ হিসাব বছরের জন্য ইউনিটধারীদের জন্য আড়াই শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ৩৯ পয়সায়, বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ৩০ পয়সায়।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ১ দশমিক ২০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। আলোচ্য সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছে ১৩ পয়সা। হিসাব বছর শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকা ২১ পয়সায়, বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ১৩ পয়সায়।
ডিএসইতে গতকাল ফান্ডটির ইউনিটদর ছিল ১১ টাকা ৯০ পয়সা। গত এক বছরে ফান্ডটির ইউনিটদর ৫ টাকা থেকে ১৬ টাকা ৯০ পয়সায় ওঠানামা করেছে।










