মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মধ্যে সম্প্রতি বিআইবিএমের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির অধীনে এমটিবি ক্যাশ ম্যানেজমেন্ট এবং বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সেবা প্রদান করবে। বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান এবং এমটিবির এএমডি ও সিবিও মো. খালিদ মাহমুদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।