চলমান ইউক্রেন সংকটে আন্তঃসীমান্ত ব্যবসা ব্যাহত হওয়ায় ৪০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে আলিবাবা গ্রুপ। আলিবাবা ও রাশিয়ার অংশীদারদের সঙ্গে চালু করা যৌথ উদ্যোগ আলিএক্সপ্রেস রাশিয়া থেকে এসব কর্মী ছাঁটাই করা হয়েছে। বিষয়টির সঙ্গে যুক্ত এক কর্মী জানিয়েছেন, চীনা ই-কমার্স জায়ান্টের কিছু কর্মী স্বেচ্ছায় চলে গেছেন এবং কিছু কর্মীকে স্থানান্তর করা হয়েছে। সুতরাং পরবর্তী সময়ে আরো ছাঁটাই করা হবে কিনা তা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে আলিবাবা কোনো মন্তব্য জানায়নি। রয়টার্স