দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে সম্প্রতি সপ্তাহব্যাপী জেনারেল ব্যাংকিং মডিউল শীর্ষক ট্রেনিং কোর্স উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম প্রধান অতিথি থেকে কর্মশালাটি উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এএমডি সৈয়দ নওশের আলী, এএমডি শামসুদ্দিন চৌধুরী, এএমডি তৌহিদুল আলম খান, ডিএমডি এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম প্রমুখ।