২০২৫ সালের হিসাব অনুযায়ী, অ্যামাজনের মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৭১ হাজার ৭০০ কোটি ডলারে। অন্যদিকে ওয়ালমার্টের বার্ষিক বিক্রয় ছিল ৭১ হাজার ৩০০ কোটি ডলার। মূলত ক্লাউড কম্পিউটিং ও বিজ্ঞাপন খাতে অ্যামাজনের অভাবনীয় প্রবৃদ্ধি এ অর্জনে বড় ভূমিকা রেখেছে। তবে পিছিয়ে নেই ওয়ালমার্টও। প্রতিষ্ঠানটি সম্প্রতি ১ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক ছাড়িয়েছে। দুই প্রতিষ্ঠানের এ তীব্র প্রতিযোগিতার ফলে বিশ্ববাজারে নতুন মেরুকরণ শুরু হয়েছে। খবর সিএনএন