যুক্তরাজ্যের সম্পদশালী ৩০ গেমার ও ক্রিয়েটরের তালিকা প্রকাশ করেছে সানডে টাইমস। এতে শীর্ষে রয়েছেন মোবাইল গেম নির্মাতা প্লেরিক্সের সহপ্রতিষ্ঠাতা দুই ভাই ইগর ও দিমিত্রি বুখমান। তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১ হাজার ২৫৪ কোটি পাউন্ড। ৭৮ কোটি পাউন্ডের সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইমপ্রোবাবলের সহপ্রতিষ্ঠাতা হারম্যান নারুলা। আলোচনায় রয়েছে ২১তম স্থানে থাকা ইউটিউব গ্রুপ সাইডমেন ও ক্রিয়েটর কেএসআই, তাদের সম্পদের পরিমাণ ৫ কোটি পাউন্ড। রিচ লিস্টে স্থান পাওয়াদের এক-চতুর্থাংশেরও বেশি ৩৫ বছরের কম বয়সী। তবে তালিকায় নারীর উপস্থিতি একদমই কম, তিনজন। খবর বিবিসি ও ছবি প্লেরিক্স