এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের শেয়ারদর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গত সোমবার ৮ দশমিক ৪৭ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৫ টাকা ৪ পয়সায়, আগের কার্যদিবসে যা ছিল ৫ টাকা ৯ পয়সা। এতে কোম্পানিটি দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি সর্বশেষ ২০২১-২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এএফসি এগ্রো বায়োটেকের পর্ষদ। সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৯ পয়সায়।
সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এএফসি এগ্রো বায়োটেক। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩২ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকায়।
সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এএফসি এগ্রো বায়োটেকের ইপিএস হয়েছে ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২২ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৫ পয়সায়।
সমাপ্ত ২০১৮-১৯ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সমাপ্ত ২০১৭-১৮ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এএফসি এগ্রো বায়োটেকের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৫ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯৪ কোটি ৩৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৫২ লাখ ১৬ হাজার ২০০।









