পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০ ডিসেম্বর ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এজিএমে সভাপতিত্ব করেন বিএপিএলসির সভাপতি এম আনিস উদ দৌলা। এ সময় অন্যান্যের মধ্যে বিএপিএলসির সহসভাপতি ও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুরসহ নির্বাহী কমিটির সদস্য সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের স্বতন্ত্র পরিচালক আনিস এ খান, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, দেশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া কাদের, কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাবিথ আউয়াল, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা চৌধুরী, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়সার হামিদ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তানভীর আলী, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমাম শাহীন, ন্যাশনাল ফিড মিল লিমিটেডের পরিচালক আদিব হোসেন বাবুল, সামিট পাওয়ার লিমিটেডের পরিচালক মো. ফয়সাল করিম খান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ইভিপি ও কোম্পানি সচিব অলি কামাল এবং বিএপিএলসির সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি