নবায়নযোগ্য জ্বালানি ইউনিট গ্রিনইয়োলো বিক্রি করছে ক্যাসিনো। চলতি বছরের শেষ নাগাদ এ ব্যবসা বিক্রি করার লক্ষ্য ফরাসি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটির। ফরাসি জ্বালানি জায়ান্ট টোটালএনার্জি ও বিদ্যুৎ কোম্পানি এনজি প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণের পরিকল্পনা করছে। ১৫০ কোটি ইউরোয় এ লেনদেন সম্পন্ন হতে পারে। যদিও ক্যাসিনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে। —রয়টার্স