ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের সার্ভিলেন্স রেটিং স্বল্পমেয়াদে ‘‌ট্রিপল বি’ ও দীর্ঘমেয়াদে ‘‌এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও ১০ অক্টোবর পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৮ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ টাকা ৫৯ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৭ পয়সায়। সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ।