মেঘনা ব্যাংক ইসলামী ব্যাংকিং উইংয়ের উদ্যোগে সম্প্রতি ইসলামী ব্যাংকিং সেবার বিভিন্ন কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান। আরো উপস্থিত ছিলেন হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট কাজী ফারহানা জাবীন এবং অন্যান্য বিভাগীয় প্রধানরা। এ সময় ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান সজীব কুমার সাহা, ইসলামী ব্যাংকিং উইংয়ের শুরু থেকে এ পর্যন্ত পারফরম্যান্স তুলে ধরেন।