আল-ফালাহ স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেডের ইকুইটিতে বিনিয়োগ ও আইপিওর তহবিল থেকে ব্যয় পরিকল্পনায় পরিবর্তন আনতে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ৩ সেপ্টেম্বর ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ। পূর্ব নির্ধারিত এ-সংক্রান্ত রেকর্ড ডেট অনুসারে আজ কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এসএস স্টিলের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৩ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত ইপিএস হয়েছে ৬৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৬৯ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭১ পয়সায়।










