এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) ও পর্তুগালের ইউনিভার্সিটি অব আলগারভের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। ইবিএইউবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম রাশেদুল হাসান এবং ইউনিভার্সিটি অব আলগারভের রেক্টর অধ্যাপক ড. পাওলো আগুয়াস ও ফ্যাকাল্টি অব ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. ইফিজিনিও রেবেলো চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ যৌথ উদ্যোগে গবেষণা, সেমিনার ও ওয়ার্কশপের সুযোগ সৃষ্টি হয়েছে।