অস্ট্রেলিয়ায় বাড়ির দামে পতন অব্যাহত রয়েছে। জুনে টানা দ্বিতীয় মাসের মতো দেশটিতে বাড়ির দাম কমেছে। ক্রমবর্ধমান সুদের হার ও জীবনযাত্রার ক্রমবর্ধমান সংকটে সিডনি ও মেলবোর্নের মতো উচ্চ চাহিদার শহরেও বাড়ির দামে শীতলতা তৈরি হয়েছে। গতকাল সম্পত্তি পরামর্শক সংস্থা কোরলজিকের পরিসংখ্যান অনুসারে, জুনে দেশজুড়ে নতুন বাড়ির দাম আগের মাসের তুলনায় দশমিক ৬ শতাংশ কমেছে। যেখানে সিডনি ও মেলবোর্নে দাম কমার হার দশমিক ১ শতাংশ। —রয়টার্স
সিডনি-মেলবোর্নে নতুন বাড়ির দামে পতন
অস্ট্রেলিয়ায় বাড়ির দামে পতন অব্যাহত রয়েছে। জুনে টানা দ্বিতীয় মাসের মতো দেশটিতে বাড়ির দাম কমেছে। ক্রমবর্ধমান সুদের হার ও জীবনযাত্রার ক্রমবর্ধমান সংকটে সিডনি ও মেলবোর্নের মতো উচ্চ চাহিদার শহরেও বাড়ির দামে শীতলতা তৈরি হয়েছে।










