এনআরবি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই। সভায় সশরীরে ও অনলাইন প্লাটফর্মে স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। এ সময় নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান একেএম মিজানুর রহমান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম এবং স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম ও এসকে মতিউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমডি ও সিইও তারেক রিয়াজ খান, এনআরবি ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম বদিউজ্জামান এবং ব্যাংকের কোম্পানি সচিব মো. রেজাউল করিম। —বিজ্ঞপ্তি
এনআরবি ব্যাংকের ১২তম এজিএম অনুষ্ঠিত
এনআরবি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।









